প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিওভুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
বাংলাদেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে পঞ্চগড় শেরে বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পরে চৌরঙ্গী মোড় থেকে একটি রেলি বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রধানের মাধ্যমে শেষ হয়। এতে অংশ নেন জেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

এ সময় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, দেশ প্রতিবন্ধী স্কুল পঞ্চগড়ের পরিচালক মোঃ জহিরুল ইসলাম, উপকার প্রতিবন্ধী স্কুল আটোয়ারী উপজেলার পরিচালক, মোঃ শহিদুল ইসলাম , প্রতিবন্ধী স্কুল আটোয়ারী উপজেলার পরিচালক মোঃ আব্দুল মজিদ , তেঁতুলিয়া উপজেলার ভজনপুর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক, মরিয়ম আক্তার সহ আরো অনেকেই বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদ্যালয়গুলো। ২০১৯ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন দিয়ে অনলাইনে আবেদন নেয়। পরে স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে ক, খ, গ শ্রেণিতে বিভক্ত করা হয়। কিন্তু বিগত সরকার আমলে সারা দেশের ১৭৭২ টি প্রতিবন্ধী স্কুলের হাজার হাজার শিক্ষক-কর্মচারী স্বীকৃতি ও এমপিওভুক্তির অপেক্ষায় থেকে মানবেতর জীবন যাপন করছে।

বুধবার, ১৬ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy