খুলনার দৌলতপুরে আলোচিত যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার আসামি কাজী রায়হান তালা থেকে গ্রেফতার

জি এম শরিফুল ইসলাম সানু সাতক্ষীরা:

খুলনার দৌলতপুরে আলোচিত যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার আসামি কাজী রায়হান ইসলামকে তালা উপশহর থেকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে তালা মহিলা কলেজের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, মাত্র ৪ দিন আগে রায়হান তার স্ত্রী ও শিশু সন্তান সহ ওই বাসা ভাড়া নেন এবং সেখানে অবস্থান করছিলেন। তিনি আত্মগোপনের জন্য ভিন্ন পরিচয়ে বসবাস করছিলেন বলে ধারণা করা হচ্ছে। দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

রায়হান খুলনার দৌলতপুর এলাকায় যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

You might like