

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় আধুনিক দোহার ও নবাবগঞ্জ গড়ে তোলার উদ্দেশ্যে বিএনপি নেত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নানের নেতৃত্বে একটি গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এই কার্যক্রমে অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগের মূল লক্ষ্য ছিল, দোহার ও নবাবগঞ্জ এলাকার উন্নয়নে সাধারণ জনগণের মতামত গ্রহণ করা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার আহ্বান জানানো। ব্যারিস্টার মেহনাজ মান্নান স্থানীয় জনগণের চিন্তন ও প্রত্যাশার ওপর গুরুত্ব দিয়ে বলেন, “আমরা সবাই মিলে নিজেদের এলাকা আধুনিক করতে চাই।”

গণসংযোগ শুরু হয় জয়পাড়া বাজারের করম আলীর মোড় থেকে এবং থানার মোড়ে এসে শেষ হয়। এরপর মেঘুলা বাজার, নারিশা বাজার ও মুকসুদপুরের ফুলতলা বাজারেও লিফলেট বিতরণ করেন তিনি।
মেহনাজ মান্নান উপস্থিত সবাইকে অভিভূত করে বলেন, “আমাদের উদ্দেশ্য একটাই, আমরা সবাই জিয়ার সৈনিক। ধানের শীষ প্রতীক নিয়ে যাকেই পাঠানো হবে, আমরা সবাই মিলে তাকে নির্বাচনে বিজয়ী করবো।”
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদ, দোহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান মাসুম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, এবং অন্যান্য উর্ধ্বতন নেতাকর্মীবৃন্দ।
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫










