সাতক্ষীরা সীমান্তে ২ কেজি গাঁজাসহ আটক ১

জি এম শরিফুল ইসলাম সানু, সাতক্ষীরা:

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি ২ কেজি ভারতীয় গাঁজাসহ একব্যক্তি এবং প্রায় সাড়ে ১২ লক্ষ টাকার অন্যান্য ভারতীয় মালামাল জব্দ করেছে।

বুধবার (১৬ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) হিজলদী, কাকডাঙ্গা, বৈকারী, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, গাজীপুর, ঘোনা, চান্দুরিয়া, মাদরা, তলুইগাছা বিওপির সীমান্ত এলাকা থেকে এসব আটক করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার কামারবায়সা গ্রাম থেকে ২ কেজি ভারতীয় গাঁজাসহ ওই ব্যক্তিকে আটক করে।

এছাড়াও, কলারোয়ার কুলবাগান এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কেড়াগাছি ও গেড়াখালী থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি, বোয়ালিয়া থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, গোয়ালপাড়া থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ভাদিয়ালী থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, সাতক্ষীরা সদর থানার দাঁতভাঙ্গা গ্রাম থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ঔষধ, ছয়ঘরিয়া থেকে ৭০ হাজার টাকা মূল্যের ঔষধ, গাজীপুর থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ঔষধ এবং তলুইগাছার কেড়াগাছি খালমুখ নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

বিজিবি অধিনায়ক জানান, উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা ও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

You might like

About the Author: priyoshomoy