সকলে ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা : জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি বাস্তবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত নুরুল হুদার তনয় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা শুভ।

তিনি বক্তব্যে বলেন, বিএনপি ঐক্য বদ্ধ থাকলে ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা, নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আগামী ডিসেম্বর মাসে সরকার জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা দিয়েছে, এটি বানচাল করার জন্য অনেকেই উঠে পরে লেগেছে, জাতীয় তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবে, সেজন্য সকলকে প্রস্তুতি নিতে হবে, দলকে সুসংগঠিত করতে হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশকে সন্রাস, মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ গঠনে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের দলে কোন চাঁদাবাজ, মাদক সেবী, দখল দারীদের ঠাই হবেনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম ছারোয়ার মজুমদার, বিশেষ অতিথি মোঃ আলমগীর সরকার, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, কানাডা প্রবাসী বিএনপি নেতা নজরুল ইসলাম অভি, ছেংগারচর পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মেহেদী হাসান, ছেংগারচর পৌর মহিলা দলের নয়া সভাপতি আনোয়ারা বেগম, উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম মামুন, পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ রোবেল প্রধান।

অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি করায় তানভীর হুদার নেতৃত্বে সুজাতপুর বাজার সড়কে নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ শেষে প্রত্যেক ইউনিয়নে নেতৃবৃন্দের নিকট সদস্য ফরম বিতরণ করেন।

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ খ্রি.

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ খ্রি.

You might like

About the Author: priyoshomoy