

জাহাঙ্গীর আলম ইমুরল, কুমিল্লা রিপোর্টার :
কুমিল্লায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কুমিল্লার সদর রসুলপুর রেল স্টেশন এলাকার আউটারে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ডাউনলাইনে অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনটি বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার। তবে, আপলাইন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন লাকসাম রেলওয়ে জংশনের জিআরপি ওসি।
তিনি বলেন, পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। লাকসাম জংশন থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই উদ্ধার কাজ শুরু হবে। কাজ শেষ হলে ওই ইঞ্জন নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।
শনিবার, ১৯ জুলাই ২০২৫৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











