

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা রিপোর্টার : ১৯ জুলাই ২০২৫
জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে কুমিল্লায় মৌন মিছিল করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।
শুক্রবার আসর নামাজের পর কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর বিএনপি উদ্যোগে দেশজুড়ে কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচী পালন করা হয়।

নগরীর কান্দিরপাড়স্থ দক্ষিণ জেলা বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আমিরুজ্জামান আমির,অ্যাড. আলী আক্কাস, মোস্তফা জামান,রেজাউল কাইয়ুম,সদস্য সফিউল আলম রায়হানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
এসময় বক্তারা সঠিক সময়ে নির্বাচন দিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার আহবান জানান। তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ কখনও ভুলার নয়। নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করেন তারা।
শনিবার, ১৯ জুলাই ২০২৫৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শনিবার, ১৯ জুলাই ২০২৫৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ










