

মোঃ শফিকুল ইসলাম (তুহিন), বান্দরবান জেলা প্রতিনিধি :
১৮ জুলাই ২০২৫, শুক্রবার বিকাল ৩টায় বান্দরবান জেলা বিএনপির নেতৃত্বে লামা উপজেলা ও পৌর কৃষক দলের অংশগ্রহণে এক বিশাল ও শান্তিপূর্ণ মৌন মিছিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী ও সদস্য-সচিব জাবেদ রেজার উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দেন জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলা কৃষক দলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন ও সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন ভূঁইয়া।
মিছিলটি ছিল নিঃশব্দে অধিকারের দাবি জানানোর একটি ঐক্যবদ্ধ পদক্ষেপ, যেখানে লামা পৌরসভাসহ ১নং গজালিয়া, ২নং সদর, ৩নং ফাঁসিয়াখালী, ৫নং সরই, ৬নং রুপসীপাড়া এবং ৭নং ফাইতং ইউনিয়নের কৃষক দল নেতাকর্মীরা নিষ্ঠা ও দায়িত্ববোধের পরিচয় দেন।

নেতৃবৃন্দ তাদের একাত্মতা, সাংগঠনিক ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখে আন্দোলনকে প্রাণবন্ত ও বলিষ্ঠ করে তুলেন।
এই কর্মসূচির মাধ্যমে দলের নেতারা দেশ ও জনগণের অধিকার রক্ষায় দলমত-সম্প্রদায় নির্বিশেষে একসাথে পথ চলার অঙ্গীকার ব্যক্ত করেন।
শনিবার, ১৯ জুলাই ২০২৫৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শনিবার, ১৯ জুলাই ২০২৫৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ









