

উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশে যাওয়ার পথে মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস (৫০) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে গাজীপুরের চান্দুরা এলাকায় বাসের মধ্যে অসুস্থ হলে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান তিনি।

কলম বিশ্বাস পাবনার ঈশ্বরদী উপজেলার চরমিরকামারী গ্রামের মাহবুব বিশ্বাসের ছেলে। শুক্রবার রাত ১১টার দিকে ঈশ্বরদী থেকে বাসে সমাবেশের উদ্দেশ্যে যাত্রা করেন কলম বিশ্বাস।
পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য গোলাম রব্বানী খান জুবায়ের বলেন, মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস যমুনা সেতু পার হওয়ার পর অসুস্থ অনুভব করলে তাকে বাসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চান্দুরা এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি হয়। তাকে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
শনিবার, ১৯ জুলাই ২০২৫৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শনিবার, ১৯ জুলাই ২০২৫৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ











