কুমিল্লা-সিলেট মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা রিপোর্টার :

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি কন্টেইনার ট্রেইলার উল্টে সড়কের ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ রোববার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলার দেবিদ্বার উপজেলা মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কুমিল্লা-সিলেট মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার যানজট দেখা দেয়। এতে দুর্ভোগের শিকার হন যাত্রীরা। মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর আসে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারে একটি দুর্ঘটনা হয়েছে। এ কন্টেইনার উঠিয়ে সড়কের মাঝে রাখা হয়েছে। দুই পাশে আটকে থাকা গাড়িগুলো চলাচল কিছুটা স্বাভাবিক হলে বাকি কাজ সম্পন্ন করা হবে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, কন্টেইনারে চালক সকাল সাড়ে ছয়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা হয়। কন্টেইনারটি উঠিয়ে সড়কের মাঝে রাখতে অনেকক্ষণ সময় লেগেছে। দুর্ঘটনার পর সড়কের যানজট ছড়িয়েছে ১৫ কিলোমিটার এলাকা।

রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like