

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।

রবিবার (২০ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ইউএনও দীপ জন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় অর্ধশত সংবাদকর্মী অংশ নেন। সভায় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সহ-সভাপতি এসএম গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক শামসুজ্জোহা সুজন, প্রচার সম্পাদক রবিউল আলম লিটন, সদস্য রফিকুল ইসলাম রঞ্জু, মোকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা মাদক নির্মূল, শিক্ষার উন্নয়ন, ফায়ার সার্ভিস স্টেশন ও পর্যটন কেন্দ্র নির্মাণ এবং স্থলবন্দরের উন্নয়ন প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র পরিকল্পনা তৈরি করে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের আশ্বাস দেন।
রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ









