

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলার বিলাসপুর গ্রামে একটি জাল তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ৪ হাজার কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে, আদালতের নির্দেশে এই জালগুলো উপজেলার মৈনটঘাটে পদ্মা নদীরপাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালগুলোর আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা।

সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম এবং ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানটি সম্পন্ন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, দেশের মাছের প্রজনন নিরাপদ নিশ্চিত করতে সরকার কারেন্ট জাল নিষিদ্ধ করেছে। এই কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, “আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাব এবং আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহার, দোহার থানা পুলিশ ও আনছার সদস্যরা।
সোমবার, ২১ জুলাই ২০২৫৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
সোমবার, ২১ জুলাই ২০২৫৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ











