বিরলে হত্যাকাণ্ডের ৫ দিনের মাথায় দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার চার্জার ভ্যান ও মোবাইল

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বিরলে ভ্যানচালক আসাদুল ইসলাম হত্যা মামলার মাত্র পাঁচ দিনের মাথায় চাঞ্চল্যকর এ ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুই আসামিকে গ্রেপ্তার ও ছিনতাইকৃত চার্জার ভ্যান এবং মোবাইল ফোন উদ্ধার করেছে বিরল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন বিরল উপজেলার দামাইল গ্রামের মজিবর রহমানের ছেলে নাজমুল হক মুন্না (৩২) ও বোচাগঞ্জ উপজেলার জালারী আটগাঁও গ্রামের সলেমান আলীর ছেলে রুবেল ইসলাম ওরফে সাহেব আলী (৩৬)।
পুলিশ জানায়, সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৪টার দিকে মুন্নাকে বিরল পৌরসভার মোতাপুকুর গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে অপর আসামি রুবেলকে আটক করা হয়।

প্রেস ব্রিফিংয়ে দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন জানান, নিহত আসাদুল ইসলাম (৩৫) গত ১৫ জুলাই বিকেল ৪টার দিকে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন ১৬ জুলাই সকালে বিরল উপজেলার মাটিয়ানদিঘী গ্রামের একটি সড়কে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহতের বাবা জহুরুল ইসলাম ১৭ জুলাই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিরল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৬/১৯৮, ধারা ৩০২/৩৪ পেনাল কোড)।

তদন্তে জানা যায়, আসামী মুন্না আগে নিহত আসাদুলের পরিচিত ছিলেন। বছরখানেক আগে ঠেলা ভ্যান তৈরির জন্য আসাদুলের কাছে ১২ হাজার টাকা অগ্রিম দাবি করলে মুন্না ৬ হাজার টাকা দেন। কিন্তু আসাদুল ভ্যান তৈরি না করায় তার প্রতি ক্ষুব্ধ হয়ে মুন্না হত্যার পরিকল্পনা করেন।

১৫ জুলাই রাতে ভাড়া খাটানোর কথা বলে মুন্না ভিকটিমকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে মোবাইল খুঁজে দেওয়ার নামে তাকে নিচু হতে বলেন। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সঙ্গে থাকা ধারালো দা দিয়ে মাথায় এলোপাতাড়ি কোপ মেরে আসাদুলকে হত্যা করেন। পরে ভ্যানটি নিয়ে চলে যান এবং রুবেলের সহায়তায় জনৈক কিনু দেব শর্মার কাছে ৩৫ হাজার টাকায় বিক্রি করেন।

পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস) আনোয়ার হোসেন এবং বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুরের নেতৃত্বে গঠিত একটি চৌকস তদন্ত দল তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যার রহস্য উদঘাটন করে। আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে ছিনতাইকৃত চার্জার ভ্যান এবং হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর জেলা পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সোমবার, ২১ জুলাই ২০২৫৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

সোমবার, ২১ জুলাই ২০২৫৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy