শিশুদের অধিকার সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত”

মাকসুমুল মুকিম :

গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপি কর্তৃক গত ২২ জুলাই, মঙ্গলবার কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “চাইল্ড রাইটস ক্যাম্পেইন” উপলক্ষে একটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। শিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

সভার শুরুতে মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় নিহত শিশুদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সবাইকে আবেগময় করে তোলে।

প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ ফখরুল আশরাফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জনাব মোঃ মারুফুল ইসলাম এবং সিমবায়োসিসের আবুল কালাম। তাঁরা শিশুদের অধিকার, নিরাপত্তা ও শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় গুড নেইবারস-এর পক্ষ থেকে বাল্যবিবাহ রোধে একটি সচেতনতামূলক নাটক পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে গভীর প্রভাব ফেলে।

এই সভা শিশু অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অংশগ্রহণকারীদের মনে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেয়— “প্রতিটি শিশুর জীবন মূল্যবান, তাদের সুরক্ষায় আমাদেরই এগিয়ে আসতে হবে।”

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ খ্রি. ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ খ্রি. ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like