ইসলামী খেলাফতের ইতিহাস বিষয়ক বই দিয়ে আলোচনায় মাওলানা মোজাম্মেল হক সালেহী

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:

ইসলামী খেলাফত ও সমাজ ব্যবস্থার ইতিহাসকে সহজভাবে সাধারণ মানুষের মাঝে তুলে ধরার এক ব্যতিক্রমী প্রয়াস গ্রহণ করেছেন দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মোজাম্মেল হক সালেহী। তার লেখা বইটি ইতোমধ্যে বিভিন্ন আলেম-উলামা, শিক্ষক ও বিদ্বজ্জনের মাঝে প্রশংসিত হচ্ছে এবং পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

মাওলানা সালেহী বইটি তুলে দিয়েছেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ খ ম আবুবকর সিদ্দিক , উপাধ্যক্ষ, প্রধান ফকীহ, অন্যান্য সম্মানিত শিক্ষক এবং গুণীজনদের হাতে। বইটি হাতে পাওয়ার পর অনেকেই বইটির বিষয়বস্তু সম্পর্কে প্রশ্ন করেন এবং তাৎক্ষণিকভাবে লেখকের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে চাচ্ছিলাম একটি এমন বই লিখতে, যা সাধারণ পাঠকদের কাছে খেলাফত ও ইসলামী সমাজব্যবস্থার ইতিহাস সহজভাবে তুলে ধরবে। কারণ ছাত্রাবস্থা থেকে আজ অবদি এমন একটি বই খুঁজে পাইনি, যা ধারাবাহিকভাবে এসব বিষয় তুলে ধরে।”

এখন পর্যন্ত পাঠক সমাজ থেকে বইটির ব্যাপারে যে সাড়া মিলেছে, তা লেখককে আরও আশাবাদী করে তুলেছে।

তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন, “আল্লাহ যেন এই প্রচেষ্টাকে কবুল করে নেন এবং উম্মাহর কল্যাণে কবুল করেন।”

বুধবার, ২৩ জুলাই ২০২৫খ্রি.,  ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

বুধবার, ২৩ জুলাই ২০২৫খ্রি.,  ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy