

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:
বাংলাদেশের ইসলামিক প্রজন্মে আলোড়ন তুলেছেন তরুণ বক্তা ও নাশিদশিল্পী জুবায়ের আহমেদ তাশরিফ। তার সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টে উঠে এসেছে ১০০ তরুণকে নিয়ে মানব কল্যাণে নিবেদিত একটি সংগঠন গঠনের স্বপ্ন, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

“১০০ তরুণ, একটি লক্ষ্য—মানবতার সেবা। ইনশাআল্লাহ আমরা শুরু করবো একটি স্বপ্নময় যাত্রা,”—এই কথাগুলোর মাধ্যমে তাশরিফ তাঁর অনুসারীদের হৃদয়ে নতুন আশার আলো জ্বালিয়ে দিয়েছেন।
তাশরিফের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তরুণ ইসলামপ্রিয় যুবসমাজ নানাভাবে নিজেদের প্রস্তুতির কথা জানাচ্ছেন। কেউ কেউ পোস্টের নিচে মন্তব্য করে জানিয়েছেন, তারা মাঠপর্যায়ে কাজ করতে প্রস্তুত। অনেকেই বলছেন, এই সংগঠন হতে পারে একবিংশ শতাব্দীতে ইসলামিক মানবসেবার নতুন দৃষ্টান্ত।
বিশেষজ্ঞদের মতে, তরুণদের মাঝে এই ধরনের চেতনার জাগরণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। দীন ও মানবতার সম্মিলন ঘটিয়ে একটি সুস্থ ও কল্যাণকর সমাজ গড়ার প্রেরণায় এই উদ্যোগ কার্যকর হতে পারে।
এ প্রসঙ্গে আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ বলেন, “তাশরিফের মত জনপ্রিয় ইসলামিক শিল্পীদের হাত ধরে যদি তরুণ সমাজ মাঠে নামে, তবে কেবল বক্তৃতা নয়—ব্যবহারিক দাওয়াতি কাজেও রেনেসাঁ আসতে পারে।”
ইতোমধ্যে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে তরুণরা নিজেদের সংগঠনের প্ল্যান, নাম এবং কাঠামো প্রস্তাব করতে শুরু করেছেন। তাশরিফ নিজেও তাদের ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন।
এই মানব কল্যাণ সংগঠনের সম্ভাব্য নাম, কাঠামো ও কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত ঘোষণা সামনে আসবে বলেও ধারণা করা হচ্ছে।
বুধবার, ২৩ জুলাই ২০২৫খ্রি., ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
বুধবার, ২৩ জুলাই ২০২৫খ্রি., ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ











