

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা)
ঢাকা নবাবগঞ্জ উপজেলার জয়পাড়া এলাকায় মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে নাজমুল হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে চালনাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল উপজেলার আগলা ইউনিয়নের চরচরিয়া এলাকার মৃত মোতালেবের ছেলে।

প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান জানান, দুপুরে কাজ শেষে খাবারের জন্য বসেছিলেন, তবে বাইরের শব্দ শুনে গিয়ে দেখেন সড়ক দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, “কিন্তু কেউ সাহায্যে এগিয়ে আসেনি, সবাই ভিডিও ও ছবি তুলতে ব্যস্ত ছিল। পরে আমি তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।”
নিহত নাজমুলের বোন বাসুদা বলেন, “আমার ভাই সৌদি আরব থেকে ৫ মাস আগে দেশে এসেছে এবং মোটরসাইকেল কিনেছে। আজ মোটরসাইকেলটি বিক্রি করতে যায়, কিন্তু সে আসতে পারেনি।”
দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইয়াহিয়া মাহমুদ জানান, হাসপাতালে আনার পথে নাজমুল মারা যান। তার মাথার খুলি ভেঙ্গে মগজ বেরিয়ে গেছে।
দোহার থানার উপ-পরিদর্শক সাদেক আলী জানান, “আমরা লাশের প্রাথমিক সুরতহাল তথ্য নিয়েছি এবং লাশ নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।”
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ খ্রি.
৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ











