নির্বাচনে জনগণ তার ভোট দিতে পারলে বিএনপি নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে : মোস্তফা খান সফরী

গাজী মোহাম্মদ মহসিন :

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে অবমাননা ও তারেক রহমানকে অসম্মান করার প্রতিবাদ এবং জুলাই-আগস্ট বিপ্লবের বর্ষপূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকালে লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সীরহাট কলেজের সাবেক শিক্ষক প্রফেসর তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা খান সফরী বলেন বিষ্ণুপুর ইউনিয়নের মাঠিতে একজন জুলাই যোদ্ধা নিশান ঘুমিয়ে আছে। আমির তার রুহের আত্মার মাগফেরাত কামনা করি। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিকদল। রাজাকার, স্বৈরাচার ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চায় বিএনপি। আগামী নির্বাচনে জনগণ তার ভোট দিতে পারলে বিএনপি নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপি ক্ষমতায় আসলে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতে দেশ নিরাপদ থাকবে।

আলোচনা সভায় বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আকাশ খান জিতু পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হযরত আলী গাজী, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন বেপারী, ৯০ এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এ এইচ এম আশরাফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি বশির পারভেজ, মতলব পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম শিপলু, বিএনপি নেতা ডাঃ নুরুল ইসলাম হাওলাদার, জেলা যুবদলের ছাত্রবিষয়ক সম্পাদক আবু আহমেদ ফয়সাল ও বিএনপি নেতা জাকির খান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সহ সভাপতি ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সরোয়ার হোসেন গাজী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন পাটওয়ারী, বিএনপি নেতা হোসেন সফরী, কল্যানপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ হারুন ভাট সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ক্যাপশনঃ চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন জুলাই-আগস্ট বিপ্লবের বর্ষপূর্তিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী

রোববার, ২৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

রোববার, ২৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy