

দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার উদ্যোগে আয়োজিত ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ।
বুধবার (৬ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের নেতৃত্বে বিশাল বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়।

এই র্যালিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর সভাপতি মোঃ সামসুল আলম চৌধুরী (বাবলু) এবং সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম নিশার-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, কৃষকদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে শহরব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেন।
র্যালির আগে শহীদদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
বুধবার, ০৬ আগস্ট ২০২৫ খ্রি.
২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ










