দিনাজপুরে পাঁচ জুয়াড়ুর ১০ দিন করে কারাদণ্ড

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে আটক পাঁচ জুয়াড়ুকে ১০দিন করে কারাদন্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় শহরের লালবাগের আমবাগানে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে পাঁচ জুয়াড়ুকে জুয়া খেলার সময় আটক করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন-মোঃ সেলিম (৪৮), আনোয়ার হোসেন (৫২), মনুয়ার (২৮), আতিয়ার (৩৫) এবং রিহাদ (২৭)।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিফ সুলতান।

জানা যায়, দিনাজপুর শহরের লালবাগ গোরস্থানের পাশে আমবাগানে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় জুয়া খেলারত অবস্থায় পাঁচ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ২৮৫ টাকা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ও একটি বাটন ফোন জব্দ করা হয়।

পরে তাদেরকে ভ্রম্যমান আদালতের বিচারক প্রকাশ্যে জুয়া খেরার অপরাধে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিফ সুলতান বলেন, জনসাধারণের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরেই আমবাগান এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর বসিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছিল। এই অভিযোগের প্রেক্ষিতে আজকের অভিযান পারচালনা করা হয়।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫ খ্রি.
২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
বুধবার, ০৬ আগস্ট ২০২৫ খ্রি.
২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy