

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :
ঢাকার দোহারে গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি কর্তৃক বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ই আগস্ট ( বৃহস্পতিবার) সকাল ৯ টায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের গাইনি কনসালটেন্ট ইসমাত জাহান লাকি, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ হারুন-অর-রশীদ, হাসপাতালের সিনিয়র এবং জুনিয়র নার্স, মিডওয়াইফসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপির স্বাস্থ্য কর্মকতা রনি আক্তার।
অনুষ্ঠানের শুরুতে গুড নেইবারস্ বাংলাদেশ দোহারের প্রজেক্ট ম্যানেজার শাহরিয়ার হোসেন স্বাগত বক্তব্যে বলেন, “গুড নেইবারস্ একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যা ১৯৯৬ সাল থেকে বাংলাদেশের ১৩টি জেলার ১৭টি প্রকল্পে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে।” তিনি জানান, প্রতিবছর ১-৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়, যা মায়েদের দুধ খাওয়ানোর দিকে জনগণকে সচেতন করার জন্য আয়োজন করা হয়।
দোহার সিডিপির মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল হাসান এবারের প্রতিপাদ্য “Prioritize Breastfeeding: Create Sustainable Support Systems” বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি ডা. রবিউল ইসলাম মাতৃদুগ্ধের উপকারিতা, শালদুধের প্রয়োজনীয়তা এবং প্রক্রিয়াজাত দুধের ক্ষতিকারক দিক সম্পর্কে আলোচনা করেন।
বিশেষ অতিথি ইসমাত জাহান লাকি বলেন, “মায়েদের উচিত ৬ মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো।” আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ হারুন-অর-রশীদ বুকের দুধের সুষম খাদ্য হিসেবে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলের উপস্থিতি নিয়ে আলোকপাত করেন এবং কর্মস্থলে মাতৃদুগ্ধ উৎসাহিতকরণের জন্য পরিবারের সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে রনি আক্তার সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ খ্রি. ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ খ্রি. ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ












