নেছারাবাদে ২৫ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নেছারাবাদ উপজেলা সংবাদদাতা :

নেছারাবাদে ২৫ পিচ ইয়াবা সহ দুই মাদক বয়াবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন শাকিল সিকদার (৩৫) এবং রাজিব মোল্লা (৪০) নামে দুই মাদক ব্যাবসায়ীক গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা শওকত জামান।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ খবর পেয়ে পূর্ব সোহাগদল গ্রীন রোড এলাকা থেকে তাদের ২৫ পিচ ইয়াবা সহ তাদের গ্রেফতার করে। ডিবি গতকাল রাতেই শাকিল সিকদার এবং রাজিব মোল্লাকে গ্রেফতার করে নেছারাবাদ থানায় হস্তান্তর করেছে।

গ্রেফতার শাকিল সিকদার গুয়ারেখা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুদ্দুস সিকদারের ছেলে। পুলিশের তথ্য মতে তার নামে নেছারাবাদ থানায় একাধিক মামলা রয়েছে। অপরদিকে রাজিব মোল্লা এগারোগ্রাম স্কুলের নাইট গার্ড তার বাড়ি গুয়ারেখা ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবারি শাকিল সিকদার দীর্ঘ দিন ধরে নেছারাবাদের গুয়ারেখা ইউনিয়নে মাদকের ব্যাবসা করে আসছেন। অপরদিকে রাজিব মোল্লা এগারোগ্রাম স্কুলের নাইট গার্ডের চাকরির সুবাদে রাতের বেলা ঐ এলাকায় মাদক বিক্রি করে আসছে। এরা ছোট ছোট বিক্রেতাদের মাধ্যমে মাদকসেবীদের কাছে মাদক পৌঁছে দেয়।

পিরোজপুর ডিবি পুলিশের ওসি মো. তরিকুল ইসলাম জানান, তাদের দুজনকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোহাগদল ইউনিয়নের পূর্ব সোহাগদল গ্রীন রোড এলাকা থেকে ২৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫ খ্রি., ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫ খ্রি., ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy