দিনাজপুরের শশরা ইউনিয়নে গণঅধিকার পরিষদের কমিটির আত্মপ্রকাশ

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নে গণঅধিকার পরিষদের নতুন কমিটির আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগষ্ট ২০২৫) বিকেলে ইউনিয়নের ভবাইনগর কাশিপুর দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জাবেদ আলী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, “গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য গড়ে উঠেছে। স্বাধীনতার পর যেসব দল ক্ষমতায় এসেছে, তারা জনগণকে প্রতারণা করে দুর্নীতিতে লিপ্ত হয়েছে। কিন্তু আমরা ভিন্ন পথ অনুসরণ করব, জনগণের জন্য কাজ করব এবং তাদের সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম আজম, যুগ্ম সম্পাদক রেজুয়ানুল হক সজিব, সদর উপজেলা সভাপতি মোঃ শওকত আকবর, সাধারণ সম্পাদক রায়হান হিপ্পু, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুব অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি মোঃ ইয়াকুব আলী ইমন, হাবিপ্রবি ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রিপন আহম্মেদ, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সাবেক সভাপতি মোঃ মেহেদি হাসান, সদর উপজেলা ক্রীড়া সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন ও সদর উপজেলা সহসভাপতি জেলাব উদ্দিন রিয়াদ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ হিমেল।

আলোচনা শেষে কমিটি ঘোষণা করা হয়। এতে মোঃ জাবেদ আলীকে সভাপতি, মোঃ জসিম উদ্দিনকে সহ-সভাপতি, মোঃ মিজানুর রহমান রুবেলকে সাধারণ সম্পাদক, মোঃ জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক, মোঃ আব্দুল লতিফকে অর্থ সম্পাদক, মোঃ মনিরুজ্জামানকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোঃ মঞ্জুরুল ইসলামকে সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

শনিবার, ০৯ আগস্ট ২০২৫ খ্রি., ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শনিবার, ০৯ আগস্ট ২০২৫ খ্রি., ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy