

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতাল ঘোষনার পর মশাল মিছিল থেকে বোমা সাদৃশ বস্তু বিষ্ফোরণের শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর জুরে।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের বকুলতলা থেকে একটি মশাল মিছিল শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে দয়াময়ী এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ।
এরপর সেখানেই বেশ কয়েকটি বোমা সাদৃশ বস্তু বিষ্ফোরণের শব্দ শোনা যায় এবং সড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে মিছিলটি আবার সকাল বাজার এলাকায় গিয়ে শেষ হয়। সকাল বাজার যাবার পথে বোমা সাদৃশ বস্তু বিস্ফোরনের ঘটনা ঘটে। সব মিলিয়ে অর্ধশত বোমা সাদৃশ বস্তু বিস্ফোরনের শব্দ শোনা যায়।এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে পুরো শহর জুড়ে।
আট বছর পর আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির উদ্যোগে জামালপুরের বেলটিয়া এলাকায় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেই সম্মেলন স্থগিতের দাবি জানিয়ে আসছে বিএনপির একটি পক্ষ।
এসব বিষয়ে জামালপু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মোঃ আতিক বলেন- আমি বিষয়টি শুনেছি এবং খতিয়ে দেখছি। বিএনপির আরেকটি পক্ষ একটি মামলা করতে চেয়েছে। এই ঘটনায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ খ্রি.
৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











