দিনাজপুরে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় সদর উপজেলার পাহাড়পুরস্থ জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মোঃ মমতাজ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, দিনাজপুর সদর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম এবং দিনাজপুর শহর শাখার আমীর সিরাজুস সালেহীন।

সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ মেহরাব আলীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি নুরুল্লাহ সরকারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন থানা কর্ম পরিষদ সদস্য খুরশীদ আলম, ৬ নং ইউনিয়নের আমীর হাবিবুল্লা বেলালীসহ সদর উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিগণ।

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ খ্রি.
৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন
————

You might like

About the Author: priyoshomoy