নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অডিও ভাইরাল বিএনপি নেতার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মাদারগঞ্জের পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলের নিজের স্বীকারোক্তি মুলক একটি চাদাবাজির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ৷ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ৩ টা পর্যন্ত বিভিন্ন পেইজ ও প্রোফাইল থেকে ছড়িয়ে পড়ায় অডিওটি উপজেলা ছাড়িয়ে এখন জেলা জুড়ে বেশ আলোচনা ও সমালোচনা চলছে। এমন কান্ডে নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি নিয়ে তদন্তের মাধ্যমে তাকে দল থেকে অব্যাহতি দিয়ে আইনী ব্যবস্থার নেওয়ার জোর দাবী জানান স্থানীয়রা।

ভাইরাল হওয়া ৬ মিনিট ১০ সেকেন্ড অডিওতে ৩ / ৪ জনের কথোপকথনে শুনা যায়, এক ব্যবসার থেকে ১০ লাখ টাকার মধ্যে ৬ লাখ টাকা দিছে। আর তা ছাড়া প্রতি মাসে ১ লাখ করে টাকা দেয়। এদিকে আরেকজন বলে উঠল তুমি তো ডিআইজির নাম সহ পচায় ফেলছে এর উত্তরে বিএনপি নেতা খালেদ মাসুদ তালুকদার সোহেল বলেন, ডিআইজির নাম কইয়াই তো খাই আমি। এরপর হাসি তামাশা করে বিএনপি নেতা আরো বলেন,আমি পৌর বিএনপির সেক্রেটারি আর ডিআইজির বইনতা আমি খাব না তাইলে কেরা খাব। এখন অনেকেই এসে বলে ভাই এইল্লা দেইখেন, তারপর আরেকজন ২ লাখ টাকা দিয়ে গেছে দেখবার জন্য, আমি দেখলাম। আমার ২ লাখ টাকা হজম হলো না? এদিকে তার এমন কথাতে আরেকজন বলে উঠল তুমি পৌর বিএনপি সেক্রেটারি তুমি খাও এটা কি মানুষে জানে না কবার চাও উত্তরে বিএনপি নেতা বলে, আমার অতহানি ক্ষমতা আছে তো তাই আমি খাই। তোমার নাই তুমি খাবার পাওনা। হাসা আড্ডার মধ্যে তিনি আবারো বলে উঠল, ভাই আমার কি দোষ। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে ওসি আসছে বলে ভাই ২ লাখ টাকা থাকল একটু দেইখেন। আমি ২ লাখ টাকা নিয়ে ওরে ভাল দেখলাম শেষ। ওসিরা আমাক টাকা দিয়ে গেলে কি আমি না করমু। এদিকে হেসে আরেক নেতা বলে উঠে সুযোগ কি বার বার আসে। সে সময় বিএনপি নেতা আবারো বলে, আমি হালাল করেই খাই। যে মনে করেন আমায় ৬ লাখ টাকা দিছে সে প্রতিমাসে আমায় ১ লাখ করে টাকা দেয় নইলে গাড়ী বন্ধ। ময়মনসিংহ এর সব বালু আমার এখান থাইকা নিয়ে যায়। এমন আরেক নেতা বলে উঠল এগুলা সব বাভুল ভাই জানে তিনি উত্তরে রাগান্বিত হয়ে বলে উঠল, বাভুল জানুক গা থাইকা বাভুলের বাপ জানুক গা তা আমার কি?

আমি আমার হেডামে চলি। আমি বাভুলের হেডামে কি আটকায়ছি। আমার ক্ষমতায় আমি আটকায়ছি। আমার নাম কইয়া চান্দা তুলবার গেছিল ৩ টারে আটকায় থুইছি জেল খানার মধ্যে। আমার ক্ষমতা আছে আমি আটকামু না কি করমু। আজ ক্ষমতা আছে আজ দেখামু, কাল থাকব না কাল দেখামু না। অডিওতে আরো শুনা যায় বিএনপি নেতার কন্ঠে খামুই তো। এদিকে আরেক কর্মী বলে উঠল আপনি তো সোহেল না একটা সংগঠন এর সেক্রেটারি। উত্তরে তিনি বলে উঠলেন, বহিষ্কার করে দাও। ক্ষ্যাম থাকলে চান্দাবাজি করবার লাগছে, ধান্দাবাজি করবার লাগছে বলে বহিষ্কার করে দাও। এদিকে আরেক কর্মী বলে উঠল সেদিন আমাগোরে মুখলেসে ধরছে বলে সোহেলের নাম তো সেনাবাহিনীর কাছে আমাদের কাছে রিপোর্ট আইছে। পরে বিএনপি নেতা উত্তর দিয়ে বলে উঠল, কও সেনাবাহিনী তো আমাক কোনদিন ডাকে না। আমার বিরুদ্ধে সরাসরি সেনাবাহিনীর কাছে অভিযোগ দিয়েনছে। কয়েকজনে দিছে। কও সেনাবাহিনী তো আমাক কোনদিন ডাহে না। আরেকজনে উঠল তুমি নিজেই স্বীকার করছ ভাই সব এর জন্য ধন্যবাদ। এটা শুনেই বিএনপি বলে উঠল আমি ৫ লাখ টাকার গাড়ীতে চড়ি আপনি ঠাপুর পান না।

এ বিষয়ে মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল জানান, আপনারা তদন্ত করবেন । মানে যেগুলা বলছি এইগুলা কত টুকু সত্য এটা আপনারা তদন্ত করবেন । মুল বিষয় হল আমাকে ফল্ডে ফালানোর জন্য আমাদের পৌর বিএনপির সভাপতি নাম গফুর সাব নাম। উনি খালি বাভুল সাহেবের কাছে বলে বিচায় দেয় । তুমি মেল্লা টাহা কামাই করো অমুক খান থাইকা টাকা পাও, তমক খান থাইকা টাকা পাও খালি এগুলা খুচায় । পরে একদিন আমারে ধরছে পরিকল্পনা করেই সম্ভবত আর কি । পরে বলছি এই যে অমক খান থাইকা টাকা দেয়, তমক খান থাইকা টাকা দেয়, ঘাটায় ঘাটায় টাহা দেয়, এমনে টাহা দেয়, সেমনে টাহা দেয় । বলছি শালা আরো শুনুক, শুইনা বিচার দেকগা । তিনি আরো জানান, আমি সোহেল তালুকদার যদি কোন অন্যায় করে থাকি আপনারা তদন্ত করবেন। বের করবেন । সোহেল তালুকদার একটা অন্যায় করছে কিনা । দুর্নীতি করে কিনা, চাদাবাজি করে কিনা । কারো কাছ থাইকা টাকা নেয় কিনা,এটা আপনারা দেখবেন । তিনি আরো জানান, আমি এখন বুঝতেছি যে, ওনারা পরিকল্পিত ভাবে আলোচনার মাধ্যমে আমাকে এই প্রশ্ন গুলা করছে যেন আমি এ রকম করে উত্তর দেই । আমার জন্ম থেকে আজ পর্যন্ত কোন অন্যায় কিংবা কোন দুর্নীতি করে থাকি আপনারা খতিয়ে দেখবেন ।

এ দিকে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বলেন, এ বিষয়ে আমি কোন অভিযোগ পায়নি । অভিযোগ পেলে সে যেই হোক না কেন আইনের আওতায় আনা হবে ।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাভুল খান জানান, আগেই মন্তব্য করা উচিৎ হবে না।

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ খ্রি.
৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন
————

You might like

About the Author: priyoshomoy