

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলার দুর্গম চরাঞ্চলের অসহায় ও দরিদ্র নারী উদ্যোক্তাদের সেলাই ও হস্তশিল্প বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পর সেলাই মেশিন বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা পরিষদ।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খাঁনপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪০ জন দরিদ্র বেকার যুব মহিলাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের পরে সেলাই মেশিন প্রদান করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম।

অনুষ্ঠানে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, বিশিষ্ট সাংবাদিক সাইয়েদ আহমেদ, বাবু, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, যাত্রাপুর ইউপির চেয়ারম্যান আব্দুল গফুর ও ঘোগাদহ ইউপির চেয়ারম্যান আব্দুল মালেক।
সেলাই মেশিন বিতরণের মাধ্যমে জেলা পরিষদ ওই এলাকার নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সক্ষম হওয়ার লক্ষ্যে সহায়তা প্রদান করেছে।
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ খ্রি.
৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











