

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি :
বুধবার (২০ আগষ্ট ২০২৫) দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন পরিষদ হলরুমে মানসিক স্বাস্থ্য ও পরিচর্যাকারীদের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি আয়োজন করে সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভলপমেন্ট (সিডিডি) এবং আর্থিক সহায়তা প্রদান করে ক্যারর ওয়ার্ল্ডওয়াইড ও ভিটল ফাউন্ডেশন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা: কুসুম। তিনি বলেন, বর্তমানে মানসিক রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। তাই এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত করা প্রয়োজন।
মানসিক স্বাস্থ্য বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন সিডিডি-এর সাইকো-সোশাল কাউন্সেলর ববিতা আক্তার নদী ও রোকুজ্জামান খান রোকন।
পরিচর্যাকারীদের পক্ষ থেকে মুক্তিরানী রায় ও টুম্পা বেগম তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
সিডিডি-এর ফিল্ড প্রজেক্ট ম্যানেজার মুকুল কিস্কু জানান, আগামী তিন বছর প্রকল্পের আওতায় মানসিক অসুস্থতা জনিত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও কাউন্সেলিং সেবা প্রদান করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এ.কে.এম. হাসান নূর জামান, সিডিডি-এর ফিল্ড কো-অর্ডিনেটর শৈলেন চন্দ্র রায়, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, মসজিদের ইমাম, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যগণ।
বুধবার, ২০ আগস্ট ২০২৫
৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











