মৈশাদীতে কাঁধে কাঁধ রেখে ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ করলেন আজম খান

সজীব খান :
কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য, চাঁদপুর হাইমচর ৩ নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজম খান তারুন্যের অহংকার তারেক রহমান বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গণসংযোগ করেছেন, ২৩ আগস্ট শনিবার নিজ ইউনিয়ন চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে গণসংযোগ করে বিএনপির ৪১ দফা দাবি লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, গত শাসনামলে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নামে কোনো একটি দুর্নীতি পায়নি সরকার। গত ১৬ বছরে কোথাও শেখ হাসিনা সরকার তারেক রহমানের একটি ব্যাংক একাউন্ট পায়নি যেখানে তারেক রহমানের নামে অবৈধভাবে কোনো টাকা ছিল।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে কোনো দূর্নীতি না থাকা সত্ত্বেও তাদেরকে অনেক অপবাদ অপদস্থ করা হয়েছিল। তারেক রহমান ৫ ওয়াক্ত নামাজ পড়েন। তার কপালে আপনারা দেখবেন দাগ পড়ে গেছে।

এ সময় সাবেক কেন্দ্রীয় বিএনপি সদস্য কামাল চৌধুরী, সিনিয়র আইনজীবী অ্যাডঃ ইকবাল বীন বাশার, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাহদাত খান, সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় জিয়া স্মৃতি সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ খান, মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর সালেহ মোঃ অলি পাটওয়ারী, বিএনপি নেতা রাশেদ জাহান তুষার থান, বাবুল মৃধা কালু, মোতালেব খানসহ বিএনপির, যু্বদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

শনিবার, ২৩ আগস্ট ২০২৫

You might like

About the Author: priyoshomoy