দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫টি গাঁজা গাছ উদ্ধার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর চৌকস টিম শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের মাখনেরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই নিরুপম নাগ (বিপিএম) ও এসআই রফিকুল ইসলাম।

এ সময় স্থানীয় আবুসাইদ ও তার ভাই ওমর জলের বসত-ভিটায় গোপনে চাষ করা ১৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের এই সফল অভিযানে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে তাদের এই তৎপরতা আরও জোরদার করা হবে।

রবিবার, ২৪ আগস্ট ২০২৫

You might like

About the Author: priyoshomoy