দিনাজপুরে ইয়াসমিন ট্রাজেডি দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে ইয়াসমিন ট্রাজেডি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের দশমাইল মোড়ে ইয়াসমিন স্মৃতিস্তম্ভের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচীতে বক্তারা বলেন, শুধু ইয়াসমিন নয়, প্রতিদিন শত শত নারী ধর্ষণ, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন। এই পরিস্থিতি অব্যাহত থাকলে নারীর অগ্রগতি ও দেশের উন্নয়ন ব্যাহত হবে। এর প্রধান কারণ বিচারহীনতার সংস্কৃতি। তাই ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মনোয়রা সানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবিনা আক্তারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কানিজ রহমান, জেলা সহ-সভাপতি মিনতি ঘোষ, গোলেনুর বেগম, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, প্রচার সম্পাদক শুক্লা কুণ্ডু, সদস্য তামজিদা পারভীন ও মাহামুদা প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরে কিশোরী ইয়াসমিনকে বিপথগামী কয়েকজন পুলিশ সদস্য সংঘবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশ গুলি চালালে নিহত হন কয়েকজন সাধারণ মানুষ। এরপর থেকে এ দিনটি দিনাজপুরে “ইয়াসমিন হত্যা দিবস” হিসেবে এবং সারাদেশে “নারী নির্যাতন প্রতিরোধ দিবস” হিসেবে পালন করা হচ্ছে।

সোমবার, ২৫ আগস্ট ২০২৫

শেয়ার করুন

You might like