

বিশেষ প্রতিনিধি :
কারো উশৃংখল বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাজ ব্যাহত হবে না। অতীতে আমরা দেখেছি যারাই জামায়াতে ইসলামীর বিরোধিতা করেছে তারাই বিলীন হয়ে গেছে, জামায়াতে ইসলামী তার নিজ গতিতেই এগুচ্ছে। ২৪ আগষ্ট (রোববার) হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ আবুল হোসাইন উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোন ব্যক্তি বা গোষ্ঠীর কথায় কান না দিয়ে ধৈর্য ধারণ করে জন্য ইসলামের সুমহান আদর্শ জনগনের মাঝে ছড়িয়ে দিন।
ইউনিয়ন জামায়াত আমীর হাফেজ মাওঃ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল্লাহ ফরিদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান, সেক্রেটারি জয়নাল আবেদীন, ইউনিয়ন সাবেক আমীর মাওঃ আব্দুল মোতালিব, ওলামা বিভাগের সভাপতি মাওঃ আবুল খায়ের প্রমুখ।
সোমবার, ২৫ আগস্ট ২০২৫
শেয়ার করুন











