জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী কাল

জাহাঙ্গীর আলম ইমরুল :

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী কাল। এ উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা প্রশাসক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রের সভাপতি মোঃ আমিরুল কায়ছার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) মোঃ সাইফুল ইসলাম।

কর্মসূচীর মধ্যে রয়েছে ২৭ আগস্ট ২০২৫ বুধবার, বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্র মিলনায়তনে কবির স্মরণে দো’আ মাহফিল, হামদ-নাত ও আবৃত্তি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্র এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: আল-আমীন অনুষ্ঠানের সার্বক তত্ত্বাবধান করবেন।

এতে ঐতিহ্য কুমিল্লা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

শেয়ার করুন

You might like