

স্টাফ রির্পোটার :
সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৫ বাস্তবায়নের ধারাবাহিকতায় চাঁদপুর সাহিত্য পরিষদের আয়োজনে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ২৮ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিষয়ক শিক্ষক মো. শওকত হোসেনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিযোগিতায় দুটি বিভাগে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ক-বিভাগে নুসরাত জাহান মীম (ষষ্ঠ শ্রেণি) প্রথম, আমানি আক্তার (সপ্তম শ্রেণি) দ্বিতীয়, ইমাম হোসাইন (সপ্তম শ্রেণি) তৃতীয় এবং খ-বিভাগে সুরমা আক্তার (দশম শ্রেণি) প্রথম, মারজানা রহমান মীম (নবম শ্রেণি) দ্বিতীয়, ইসরাত জাহান (নবম শ্রেণি) তৃতীয় হোন।
চাঁদপুর সাহিত্য পরিষদের পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত ও দপ্তর সম্পাদক পলাশ কুমার দে-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে বই উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আয়েশা আক্তার, মাও. মো. আবু নাছের, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ হাছান আহম্মেদ ও সহকারী শিক্ষক রেহানা আক্তার, রোকসানা আক্তার, লিটন মজুমদার, অপু চন্দ্র রায়সহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
শেয়ার করুন









