অনার্স ফরম পূরণের অতিরিক্ত ফি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। পরে তারা ৭ দফা দাবিনামা কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট স্মারকলিপি আকারে প্রদান করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো— পূর্ববর্তী ফি কাঠামো পুনর্বহাল, ইনকোর্স ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ, বোর্ড চ্যালেঞ্জ ফি ৩৫০ টাকায় নির্ধারণ, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান প্রদান, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ, প্রোমোটেড ফি ১০০০ টাকায় পুনঃনির্ধারণ এবং ৬০% ক্লাস উপস্থিতির শর্ত পূরণে পর্যাপ্ত যানবাহন ও শ্রেণিকক্ষের ব্যবস্থা।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, অতিরিক্ত ফি শিক্ষার্থীদের জন্য চরম আর্থিক চাপ সৃষ্টি করছে, যা শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে, যাতে কোনো শিক্ষার্থী আর্থিক কারণে পড়াশোনার বাইরে না যায়।

মানববন্ধনে মিম ইসলাম, শাহরিয়ার সজল, হৃদয় আহমেদ, তুষার আহমেদ, অয়ন আহমেদসহ আরও অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন

শেয়ার করুন

You might like