কুমিল্লার মুরাদনগরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

জাহাঙ্গীর আলম ইমরুল :

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে এবং জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পারচালনা করা হয়েছে। এসময় ভিন্ন ভিন্ন অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মুরাদনগর উপজেলা সদর বাজারে গতকাল বিকেলে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠান গুলোকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান।

সূত্র জানায়, মাতৃ মিষ্টি ভান্ডার নামের এক দোকানে জিলাপিতে মানব দেহের জন্য ক্ষতিকর রং ব্যবহার করার অপরাধে ১০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় এক মুদি দোকান মালিককে ১ হাজার টাকা, ফুটপাত দখল করে ফলের দোকান পরিচালনা করার অপরাধে এক দোকান মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মুরাদনগর থানা পুলিশ আইনশৃঙ্খলা বিষয়ে সহযোগিতা করে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো অনিয়ম বা অপরাধ দেখলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বেলেও জানান তিনি।

সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন

শেয়ার করুন

You might like