

চাঁদপুর প্রতিনিধি :
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডা. বেলাল হোসাইন ও সেক্রেটারি মাওলানা মজিবুর রহমান চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নস্থ ৩নং ওয়ার্ড ইলসামী আন্দোলন বাংলাদেশের শান্তিপূর্ণ সম্মেলনে বিএনপির ওয়ার্ড সভাপতি হান্নান তালুকদার ও সাধারণ সম্পাদক সোলেমান পাটওয়ারীর নেতৃত্বে অতর্কিত হামলা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রতিবাদ বার্তায় নেতৃদ্বয় বলেন, শান্তিপূর্ণ ওয়ার্ড সম্মেলনে বিএনপির অতর্কিত হামলায় আমরা বিস্মিত, হতবাক, ক্ষুব্ধ ও মর্মাহত। চব্বিশের গণঅভ্যুত্থানের পর এ যাবতীয় হামলা আমাদেরকে ফ্যাসিবাদের নির্যাতন ও নির্মমতাকে স্মরণ করিয়ে দেয়। বিএনপিকে মনে রাখতে হবে রাষ্ট্রযন্ত্রের ব্যবহার ও দলীয় গুন্ডাবাহিনী দিয়েও জনতার রোষানল থেকে পতিত সরকার টিকে থাকতে পারে না। আমরা বিএনপির উর্ধতন নেতৃত্বের প্রতি নজর রাখছি। এ হামলা নিয়ে তারা কি ব্যবস্থা নেন সেটি দেখার অপেক্ষায় আছি আমরা।
নেতৃবৃন্দ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানান।
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫













