চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রার্থী জসিম উদ্দিন মেহেদী প্রচারণা

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন ২০২৫ইং এ সাংগঠনিক সম্পাদক পদে এ্যাড.মোঃ জসিম উদ্দিন মেহেদী মনোনয়ন পত্র জমা দিয়ে প্রচারনা নেমে পড়েছেন, সদর উপজেলা প্রতিনিধি হওয়ার স্বপ্ন নিয়ে তৃণমূলের সমর্থনে বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন (মেহেদী প্রচারণা করে যাচ্ছেন। তিনি উপজেলার ১৪ টি ইউনিয়নের ডেলিকেটদের আকুণ্ঠ সমর্থন ও দোয়া প্রার্থণা করে যাচ্ছেন।

তিনি বিএনপি, তৃণমূলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীর সাথে কুশল বিনিময় অব্যাহত রেখেছেন।

১৯৯৪ সাল থেকে তরপুচন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রদলের র রাজনীতি দিয়ে জাতীয়তাবাদীদল বিএনপির রাজনীতির সাথে জড়িত হন তিনি। এরপর ইউনিয়ন থেকে থানা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন, বিগত আওয়ামী সরকারের সময় বিভিন্ন হয়রানিক মূলক নির্যাতনের শিকার হয়েছেন, ত্যাগী এ নেতাকে জেলা বিএনপি সংগ্রামী সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সদর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বানিয়েছেন, হয়েছেন এ বছর চাঁদপুর বারের আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক।
আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য চাঁদপুর সদর উপজেলার বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসাবে এখন আলোচনার রয়েছেন তিনি। বিগত দিনে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন ভাবে আইনি সেবায় দেওয়ার কারনে সাংগঠনিক সম্পাদক পদে তৃণমূল পর্যায়ে এখন আলোচনা রয়েছেন অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী।

একান্ত সাক্ষাৎকারে এডভোকেট জসিম উদ্দিন মেহেদী বলেন বিগত দিনে বিএনপির অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন,স্থানীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য দলের সিদ্ধান্ত অনুযায়ী একান্তভাবে কাজ করেছি, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর থেকে বিএনপি’র মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য নিরসভাবে কাজ করবেন, বিগত দিনের দলীয় কর্মকাণ্ডের কারণে এডভোকেট জসিম উদ্দিন মেহেদী কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নেতাকর্মীরা মূল্যায়ন করবেন বলে তিনি আশা ও প্রত্যাশা ব্যক্ত করেন।

সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময়

You might like