চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে জাফর আহমেদ খান জিতুর প্রচারণা

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন ২০২৫ইং এ সাংগঠনিক সম্পাদক পদে সাবেক ছাত্রনেতা সাফর আহমেদ খান জিতু মনোনয়ন পত্র জমা দিয়ে প্রচারনা নেমে পড়েছেন, সদর উপজেলা প্রতিনিধি হওয়ার স্বপ্ন নিয়ে তৃণমূলের সমর্থনে বর্তমান জেলা কৃষকদলের এ নেতা প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তিনি উপজেলার ১৪ টি ইউনিয়নের ডেলিকেটদের আকুণ্ঠ সমর্থন ও দোয়া প্রার্থণা করে যাচ্ছেন।

আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য চাঁদপুর সদর উপজেলার বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসাবে জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু চসে বেড়াচ্ছেন।

জাফর আহমেদ খান জিতু দীর্ঘ রাজনৈতিক জীবনের পথচলায় তিনি বিভিন্ন সময় জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে ১৯৯৫ সালে মতলব সরকারি ডিগ্রি কলেজ থেকে ছাত্রদলের কর্মী হিসাবে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন।

১৯৯৯ সালে সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। ২০০৩ সালে নির্বাচনের মাধ্যমে জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক হিসাবে এখন পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও তিনি সদর উপজেলার বিএনপির তিন বারে কৃষি বিষয়ক সম্পাদক হিসাবে সফলতার সহিত দায়িত্ব পালন করেছেন এবং আশিকাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সম্মানিত সদস্য হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

একান্ত সাক্ষাৎকারে জাফর আহমেদ খান জিতু বলেন ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৌকা পোড়ানো মামলা দীর্ঘদিন কারাভোগ করেছি। আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে বহু মামলার আসামী ও বহুবাড় কারা নির্যাতিত হয়েছি, কিন্তু দলের স্বার্থে আওয়ামী লীগদের সাথে কখনোই আপোষ করিনি। ২০০৯ সাল থেকে বিএনপি নেতাদের সাথে নিয়ে দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছি।

সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময়

You might like