

সজীব খান :
চাঁদপুর পৌর বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন ২০২৫ইং এ মোঃ মহসিন মজুমদার লিটনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দেখতে চায় তৃণমূল বিএনপি, ইতিমধ্যে তিনি সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দিয়ে প্রচারনা নেমে পড়েছেন, পৌর বিএনপির প্রতিনিধি হওয়ার স্বপ্ন নিয়ে তিনি প্রচারনা করে যাচ্ছেন।

তিনি পৌর প্রতিটি ওয়ার্ডের ডেলিকেটদের আকুণ্ঠ সমর্থন ও দোয়া প্রার্থণা করে যাচ্ছেন। চাঁদপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে মহসিন মজুমদার বিগত দিনের কার্যক্রমের কারনে সকলের পছন্দের তালিকা রয়েছেন।
আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য চাঁদপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন, সম্মেলনকে ঘীরে সকল প্রার্থীগন পৌর এলাকা চসে বেড়াচ্ছেন।
মহসিন মজুমদার দীর্ঘ রাজনৈতিক জীবনের পথচলায় তিনি বিভিন্ন সময় জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বিএনপির রাজনীতির কর্মী হিসাবে আত্মপ্রকাশ করেন।
মোঃ মহসিন মজুমদার লিটন সাবেক সফল ১৪নং ওয়ার্ড বিএনপির সততা ও নিষ্ঠার সাথে সভাপতি দায়িত্ব পালন করেছেন। একজন কর্মীবান্ধব নেতা হিসেবে চাঁদপুরে সর্বমহলে তিনি পরিচিতি লাভ করেছেন।
একান্ত সাক্ষাৎকারে মোঃ মহসিন মজুমদার লিটন বলেন বিগত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের ধারা নির্যাতিত হয়েছি, কারা বরন করেছি, বিগত জাতীয় সংসদ নির্বাচন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধারা নির্যাতিত হয়েছি। আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে বহু মামলার আসামী হয়েছি, কিন্তু দলের স্বার্থে আওয়ামী লীগের সাথে কখনোই আপোষ করিনি। এজন্য পৌর তৃণমূলের বিএনপি তাকে মূল্যায়ন করবে বলে আশা ব্যাক্ত করেন।
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫













