

সজীব খান :
চাঁদপুরে পবিত্র ঈদ- মীলাদুন্নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দীনিয়া মাদ্রাসার সেমিনার অনুষ্ঠিত হয়েছে, শনিবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে চাঁদপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদরাসার আয়োজনে বাংলাদেশ জমইয়াতে হিনবৃয়াহ, চাঁদপুর জেলায় শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দীন খন্দকারের সভাপতিত্বে দিনীয়া মাদ্রাসার সাবেক শিক্ষক শেখ মোঃ জাকির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, প্রধান আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন দারুন্নাজাত ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মোহাদ্দিস মাওলানা শেখ মোহাম্মদ আবদুল লতিফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সলিম আকবর,ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারী আরবি অধ্যাপক মাওলানা মোহাম্মদ মাহদী হাসান, চাঁদপুর সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আল-আমিন, কামরাঙ্গা ফাজিল মাদ্রাসাে আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ আল-আমিন, ফেমাস স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের সত্ত্বাধিকারী আলহাজ্ব মুহাম্মদ ইউনূস, বাংলাদেশ জাতিয়তাবাদী ওলামা দলের চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাও. মুহা, জসীমউদ্দীন পাটোয়ারী, জেলা কাজী সমিতির সভাপতি আলহাজ্ব মাও. মুহাম্মদ কাজী ফজলুল কবীর প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকা, ছাত্রসহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫













