

মোঃ শাহ্ জালাল মাসিম, লালপুর উপজেলা প্রতিনিধি :
লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড শিবপুর খানপাড়া, বিজয়পুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পথ সভা ও জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।১৩ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার বিকালে গোপালপুর পৌরসভার কালুপাড়া গ্রামের ডাক্তার আকবর আলীর জানাযা শেষে শিবপুর খানপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় তিনি বাদ মাগরিব পথসভা করেন তিনি।এসময় গ্রামের বিএনপির নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য লোকজন আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করে।

নাটোর-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক এ্যাড. তাইফুল ইসলাম টিপু গণসংযোগ শেষে এক সভায় বলেন— জনগণের ঐক্যই বিএনপির শক্তি, ষড়যন্ত্র যতোই হোক বিজয় আসবেই ইনশাআল্লাহ।
এছাড়া তিনি লালপুর উপজেলা ও গোপালপুর পৌরসভার অনেকের অনেক কাজ করে দিয়ে কারো কাছে কোনপ্রকার মাশোহারা না নেয়ার কথা বলেন।তিনি বলেন “খানপাড়ার মানুষের প্রতি আমার অধিকার অনেক বেশি ” এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির যুগ্ম সহ-সম্পাদক নাজির উদ্দিন বাবু, ফিরোজ হোসেন মিল্টন, গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রানা, গোপালপুর পৌর যুবদল যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সুমন,যুব দল সদস্য এজাজুল হক বাচ্চু, আমিনুল হক বুদ্দু, থানা ছাত্র দলের সদস্য সচিব মুঞ্জুর আহম্মেদ রয়েল ও রেমন খান প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু পথ সভায় বলেন,বিএনপির এক ক্রান্তিলগ্নে এই গ্রামের মারিয়া বিনতে খানকে তারা একসময় মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছিল।তিনি খানপাড়া’র জনগণের পাশে অতীতে ছিলেন ও ভবিষ্যতেও পাশে থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার আশাবাদ ব্যাক্ত করে বলেন, শুধু আমিই নই, আপনারা একজন সৎ, যোগ্য নেতা নির্বাচন করুন।যিনি জনগণের জন্য কাজ করে যাবে।
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫













