বালিয়াডাঙ্গিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ আটক ১

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় প্রতিবন্ধী মেয়ে লীলা আক্তার (ছদ্মনাম) কে পাশবিক নির্যাতনের শিকার করে গ্রামেরই এক কুলাঙ্গার যুবক। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে নেমে আসে ক্ষোভ ও নিন্দার ঝড়।

ভিকটিমের পরিবার অভিযোগ করে, ঘটনার পর আসামি চতুরতার সাথে আত্মগোপনে চলে যায় এবং দীর্ঘ তিন মাস ধরে পলাতক থেকে পুলিশের চোখ এড়িয়ে থাকে। ফলে মামলার অগ্রগতি শ্লথ হয়ে পড়ে এবং ভুক্তভোগীর পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাতে থাকে।

তবে সম্প্রতি বালিয়াডাঙ্গী থানায় নতুন ওসি যোগ দেওয়ার পর মামলাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান শুরু করা হয়। পুলিশের তথ্য-প্রযুক্তি ব্যবহার ও গোপন অনুসন্ধানের ভিত্তিতে অবশেষে আসামিকে পঞ্চগড় জেলার একটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

You might like