শাহমাহমুদপুরে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম পরিদর্শনে শেখ ফরিদ আহমেদ মানিক

সজীব খান, চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন করছেন জেলা বিএনপির সভাপতি, চাঁদপুর হাইমচর মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক, ১৮ সেপ্টেম্বর বৃহস্পিবার দুপুরে তিনি আকস্মিক ভাবে ইউনিয়নের টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম পরিদর্শনে যান।

পরিদর্শন এ গিয়ে তিনি টিসিবি পণ্য নেওয়া উপকারভোগীদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন। টিসিবি পণ্য বিতরণে যেন কোন প্রকার অনিয়ম না হয় সেজন্য তিনি ডিলারসহ সংশ্লিষ্ট সকলকে দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজি, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, ইউনিয়ন ট্র্যাক অফিসার মোরসালে, শাহমাহমুদপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এম এ কুদ্দুছ রোকন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ফয়সাল হোসেন প্রমুখ।

শেয়ার করুন
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

You might like