সন্তানহীনতার বোঝা চিকিৎসার খরচ এক দম্পতির করুন আর্তনাদ

মো. আলামিন হসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি :

যেখানে জীবনের গতি দ্রুত, সেখানে লুকিয়ে আছে কিছু মর্মস্পর্শী গল্প। তেমনই এক গল্প কথা হচ্ছিল রাস্তার পাশে বসে থাকা এক দম্পতির সাথে। তাদের চোখে জল, মুখে হতাশার স্পষ্ট ছাপ।

জিজ্ঞেস করতেই বেরিয়ে এলো এক করুন কাহিনি। সন্তানহীনতার এক গভীর বেদনা গ্রাস করেছে তাদের জীবন। অনেক স্বপ্ন আর আশা নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য, কিন্তু হাসপাতালের আকাশ ছোঁয়া বিল দেখে তাদের সব স্বপ্ন যেন এক নিমেষে ভেঙে গেছে।

দম্পতি জানান, তারা নিঃসন্তান। বছরের পর বছর ধরে একটি সন্তানের মুখ দেখার আকুতি তাদের। অবশেষে ধারদেনা করে শহরে এসেছিলেন উন্নত চিকিৎসার আশায়। কিন্তু বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা আর ওষুধের যে বিশাল তালিকা তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, তা বহন করার সামর্থ্য তাদের নেই।

“আমরা ভেবেছিলাম, হয়তো এবার আমাদের স্বপ্ন পূরণ হবে,” কান্নাজড়িত কণ্ঠে বলেন দম্পতির স্ত্রী। “কিন্তু এই টাকার পাহাড় দেখে মনে হচ্ছে, আমাদের কপালে সন্তান সুখ নেই।” তার স্বামী কেবল দীর্ঘশ্বাস ফেলেন, চোখে অসহায়ত্বের ছাপ।

এই ঘটনা শুধু এই দম্পতির নয়, এমন আরও অনেক পরিবার আছে যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না। সন্তান লাভের আকাঙ্ক্ষা তাদের জন্য যেন এক বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। সমাজের বিত্তবান এবং সরকারের কাছে তাদের আবেদন, যেন এমন অসহায় দম্পতিদের পাশে দাঁড়ানো হয়, যাতে চিকিৎসার অভাবে কোনো স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট না হয়।

এই দম্পতি এখন শুধু জানেন না, তাদের ভাগ্যে কী আছে। সমাজে এমন অনেক অসহায় পরিবার আছে, যারা তাদের সর্বোচ্চ ফুরিয়ে আশার পানে তাকিয়ে আছে। এই সমাজ যাদের সন্তানাদি হয় না,তাদের অনেক অবহেলা এবং ঘৃণা করে থাকেন, এ সমাজ তাদের অনেক কটু কত কথা শুনায়, আমার আকুল আবেদন সরকার যেন যাদের সন্তানাদি হয় না,তাদের চিকিৎসার ব্যয় যেন অনেক কমেয়ে আনে, অসহায় পরিবার যেন আশার আলো দেখতে পারে।

শেয়ার করুন
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

You might like