

হিরক খান :
মেহেরপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামে গণসংযোগ করেছেন।

সোমবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামের প্রধান সড়ক ও বাজার এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা, সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল মাষ্টার, কুতুবপুর ইউনিয়নের আমির ইমদাদুল হক, সেক্রেটারি পারভেজ হুসাইন, ২নং ওয়ার্ড সভাপতি তুজাম্মেল হক, সেক্রেটারি খাইরুল ইসলামসহ ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা।
গণসংযোগে বক্তারা আসন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়ানো এবং দলীয় প্রার্থীর পক্ষে সর্বাত্মক সমর্থন প্রদানের আহ্বান জানান।











