

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা মডেল কিন্ডারগার্টেন এসোসিয়েশন কতৃক ২০২৪ সালে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৬৫০ জন শিক্ষার্থীর মধ্যে মেধা
বৃত্তিপ্রাপ্ত ১৭৭ কে সংবর্ধনা ক্রেস্ট ও সার্টিফিকেট সহ ১ লক্ষ ৪৫ হাজার টাকার পুরস্কার বিতারণ করা হয়েছে।

হোসেনপুর মডেল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও সাংবাদিক মোঃ তাজুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হক, সমবায় কর্মকর্তা গোলাম মোর্শেদ মৃধা, বিআরডিবি কর্মকর্তা হামিম রানা, হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল ল্যাবঃ স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক আফজালপুর রহমান উজ্জ্বল, আকিল উদ্দিন।
বক্তারা বলেন এমন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী ভবিষ্যৎ প্রজন্মকে মেধা ও মননশিলতায় আরও উৎসাহিত করবে। শিক্ষার্থীদের সাফল্যকে যথাযথ ভাবে মূল্যায়ন করলে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়ন ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” এ সময় উপস্থিত ছিলেন, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাহিদুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোছাঃ সালমা আক্তার, মোঃ আব্দুর রশিদ ফকির, মোঃ রেজাউল করিম সহ হোসেনপুর মডেল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫











