চাঁদপুরে জঙ্গলে উদ্ধার হওয়া প্রাচীন মসজিদ পরিদর্শনে সদর ইউএনও

সজীব খান :

চাঁদপুরে জঙ্গলে উদ্ধার হওয়া প্রাচীন মসজিদ পরিদর্শন করেছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা। ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় তিনি রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামের তালুকদার বাড়ি সড়কে মসজিদটি দেখতে যান।

তার সঙ্গে ছিলেন রামপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা তনয় রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মামুন হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা বলেন, ‘মসজিদটি ঘুরে দেখলাম। এটি আমাদের প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যের নিদর্শন। মসজিদটি রক্ষা ও সংরক্ষণে আমাদের যা যা করণীয় সব করবো।

মসজিদটির চারপাশ রাতে আলোকিত রাখতে সোলার বাতির ব্যবস্থা ও চারদিকে স্থায়ী বেষ্টনি দিয়ে সৌন্দর্য বর্ধন করা হয়েছে ।

চাঁদপুরে রামপুর ছোট সুন্দরে জঙ্গলের ভেতর সন্ধান মিলে প্রায় ৫শত বছরের আগের এ সুলতানি আমলের পুরনো একটি মসজিদের পুরো জঙ্গলটি পরিষ্কারের মাধ্যমে মসজিদটি দৃশ্যমান হয়।

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

You might like