

সজীব খান :
চাঁদপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা। ২৯ সেপ্টেম্বর সকাল ৯টায় চাঁদপুর সার্কিট হাউজ থেকে র্যালি বের করে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর এর আয়োজনে র্যালী পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান রনি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ জনাব মোঃ মোশারেফ হোসেন প্রমুখ।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সুমাইয়া ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মোঃ নুরুল আমিন, ব্র্যাক এর জেলা সমন্বয়ক মোঃ জিয়াউর রহমান, বার্ড এর উপপরিচালক মোঃ তারেক হাসান, সোনালী সুদিনের চেয়ারম্যান এমএ হানিফসহ চাঁদপুর টিআইবি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক ও শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫













