চাঁদপুরে আলোচনা সভায় শেখ ফরিদ আহমেদ মানিক

সজীব খান :

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, নব্য কিছু রাজনৈতিক দল ভোট প্রতিহতর ডাক দিয়েছে। আমরা সুস্পষ্ট বলে দিতে চাই যারা ভোট প্রতিহতের ডাক দেয় তারা আওয়ামী লীগের সাথে এক। আমরা সবাই মিলে তাদেরকে প্রতিহত করব। আগামী ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে। আমরা সরকার ও নির্বাচন কমিশনের কাছে নির্বাচনের সুস্পষ্ট তারিখ জানতে চাই।

গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নকর্মসূচিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে যোদ্ধ করেছি। যখন কোন কর্মসূচি দেওয়া হতো চান্দ্রা ইউনিয়নে তা পালন করা হতো। ফ্যাসিবাদের রক্ত চক্ষুকে চান্দ্রার জনগন কোনদিন ভয় পায়নি। চান্দ্রা ইউনিয়ন বিএনপির ঘাটি।

অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।

চান্দ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন মফুর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আলম মাস্টার ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিন্টু মাঝির যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সম্পাদক অ্যাড. মুনিরা বেগম চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্লাহ খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাকন মিজি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আউয়াল জমাদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মিজিসহ ইউনিয়ন বিএনপির, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

 

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like